
ইসলামাবাদ- গত কয়েকদিন ধরেই উত্তেজনা অব্যাহত রয়েছে পাকিস্তানে সেনাবাহিনী ও সরকারের মধ্যে। বুধবার এ উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই প্রতিরক্ষা সচিবকে বরখাস্ত
করা হয়েছে। বুধবার সেনাবাহিনীর কমান্ডারদের জরুরি বৈঠক ডাকেন সেনা প্রধান আসফাক পারভেজ কায়ানি। আর এর মধ্যে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি প্রতিরক্ষা সচিব খালিদ নাইম লোদিকে বরখাস্ত করলেন।
ওই পদে প্রধানমন্ত্রী অতিরিক্ত সচিব নারগিস সেথিকে দায়িত্ব দিয়েছেন বলে জানা যায়। এদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে, সামরিক বাহিনীর হাই কমান্ড ব্রিগেডিয়ার শরফরাজ আলীকে ১১১ ব্রিগেডের কমান্ডার নিযুক্ত করেছে। অব্যবস্থাপনা এবং বেআইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির দায়ে সচিবকে বরখাস্ত করা হয়েছে বলে প্রধানমন্ত্রী গিলানির কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
এর আগে সেনাবাহিনী বলেছিল, স্মারকলিপি কেলেঙ্কারির বিষয়টি সুপ্রিমকোর্টে নেওয়ার প্রক্রিয়ায় প্রতিরক্ষা দপ্তর ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের এই ব্যর্থতা পাকিস্তানের
বেসামরিক সরকার এবং সামরিক বাহিনীর মধ্যে দ্বন্দ্ব উসকে দিয়েছে।
মোদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে থেকে নির্ধারিত ক্ষমতার বেশি ক্ষমতা খাটিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। তিনি সেনা বাহিনীর হাইকমান্ডের সঙ্গে সরাসরি ঘনিষ্ঠ সম্পর্ক বজায়
রেখেছিলেন যা তার ক্ষমতা এবং রীতিনীতি বহির্ভূত। সর্বোপরি তার বিভিন্ন সময়ের সমালোচনামূল কাজকে তার বরখাস্তের কারণ হিসেবে বলা হলেও মূল কারণ এখন সবার নিকট পরিষ্কার।
ফরিদ : : অল টাইম নিউজ : :
| Tweet |