
পিটিআই- হলিউডি তারকা জেনিফার অ্যানিস্টন মা হতে চলেছেন বলেই খবর রটেছে। আর এই সন্তানের বাবা হিসেবে শোনা যাচ্ছে তার প্রেমিক জাস্টিন থেরক্সের নাম। খবর পিটিআই-এর। সম্প্রতি অ্যানিস্টনের স্ফীত পেট ক্যামেরায় ধরা পরার পর থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর চাউর হয়েছে। নিজের স্ফীত পেটকে বড় কোটের নিচে ঢাকার চেষ্টা করতেও দেখা গেছে তাকে। সম্প্রতি গোল্ডেন গ্লোবসহ হলিউডের বেশ কয়েকটি বড় অনুষ্ঠানে না যাওয়ার কারণেও অ্যানিস্টনের মা হওয়ার বিষয়টি নিয়ে গুঞ্জণ উঠেছিল।
গত বছরের অক্টোবরে থেরক্সের সঙ্গে একটি ক্লিনিক থেকে বেরোনোর পথে ক্যামেরাবন্দী হয়েছিলেন অ্যানিস্টন। তখন তার মা হওয়ার বিষয়ে কথা উঠলে তা অস্বীকার করেছিলেন তিনি। তবে তিনি প্রায়ই সন্তান আকাক্সক্ষার কথা মিডিয়াতে বলতেন। কিছুদিন আগে লস এঞ্জেলস ছেড়ে নিউ ইয়র্কের একটি অ্যাপার্টমেন্টে উঠেছেন অ্যানিস্টোন ও থেরক্স।
মাহাবুব:: অল টাইম নিউজ::
| Tweet |