শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছেড়ে দিলেন দিলশান

এসএলসি- শ্রীলঙ্কার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিলকরতেœ দিলশান। সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) নিশ্চিত করেছে তার পদত্যাগের খবর। এসএলসি জানায়, “তিলকরতেœ দিলশান কিছুক্ষণ আগে শ্র্রীলঙ্কা ক্রিকেটের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।২০১১ বিশ্বকাপের পর কুমার সাঙ্গাকারার কাছ থেকে অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন দিলশান। 

 

দিলশানের অধীনে ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত (প্রতিপক্ষ পাকিস্তান) ও দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া ছাড়াও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। চার প্রতিপক্ষের সঙ্গেই সবগুলো টেস্ট-ওয়ানডে সিরিজে হার মেনেছে তারা। 

সফিক অল টাইম নিউজ::