
ঢাকা- উত্তরখণ্ডে নির্বাচনী জনসভায় জুতা ছোড়া হয়েছে রাহুল গান্ধীর দিকে। সোমবার উত্তরখণ্ড রাজ্যের বিকাশ নগরে নির্বাচনী জনসভায় বক্তৃতার সময় এক ব্যক্তি রাহুলের প্রতি এক পাটি জুতা ছুড়ে মারেন বলে এনডিটিভি জানিয়েছে। টিভির ছবিতে দেখা যায়, জুতাটি রাহুলের গায়ে লাগেনি। তবে পুলিশ ওই ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছে। উত্তরখণ্ড রাজ্যে বিজেপির অবস্থান ভালো। আগামী নির্বাচনেও তারা ক্ষমতায় যাওয়ার বিষয়ে আশাবাদী।
রাহুলের মা কংগ্রেস চেয়ারপারসন সোনিয়া গান্ধীও কয়েকদিন আগে ই রাজ্যে নির্বাচনী প্রচার চালিয়ে এসেছেন। এরপর গেলেন রাহুল। ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুলকে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনে করা হয়।
সাইফুল ::অল টাইম নিউজ::
| Tweet |