
টিএনএন- ইরানের পরমাণু স্থাপনাগুলোতে একতরফাভাবে হামলা চালাতে পারে ইসরায়েল। তেলআবিব থেকে পাওয়া এক তথ্যে এ ইঙ্গিত দেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা টিএনএন জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্টিন ডেম্পসিকে বলেছেন, ইরানের পরমাণু স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার আগে তারা যুক্তরাষ্ট্রকে ১২ ঘণ্টার বেশি সময়ের নোটিশ দেবে না। বারাকের এ বক্তব্যের পর চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠেয় যৌথ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সামরিক মহড়া বাতিল করে যুক্তরাষ্ট্র।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও একই ধরনের মনোভাবের ইঙ্গিত দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিআমিন নেতা নিয়াহু। ওবামাকে তিনি জানান, ইরানের পরমাণু স্থাপনায় যেকোনো সময় সামরিক অভিযানের প্রস্তুতির জন্য ইসরায়েলি সেনাবাহিনীর এলিট দল ৩৫ ছত্রীসেনা ব্রিগেড বড় মাপের প্রশিক্ষণ নিচ্ছে।
ফারিদ:: অল টাইম নিউজ::
| Tweet |