মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের শুনানি ২৩ ফেব্রুয়ারি ধার্য

ঢাকা- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশ দেন। আদেশে বলা হয়, ট্রাইব্যুনাল তদন্ত প্রতিবেদন, আনুষ্ঠানিক অভিযোগ ও আনুষঙ্গিক নথি পর্যবেক্ষণ করে মুজাহিদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পেয়েছেন। এসব অভিযোগের বিষয়ে শুনানির জন্য ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এর আগে মুজাহিদকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।

জাকারিয়া::অল টাইম নিউজ::